রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী ধর্মকে ঢেকে দেশে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে।
রোববার (৭ নভেম্বর) রাজধানীর খামারবাড়িতে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন ফখরুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ ধর্মভীরু হলেও আমরা বিশ্বাস করি ধর্মকে দিয়ে রাষ্ট্র বা সমাজে বিভাজন সৃষ্টি করা উচিত নয়। আমাদের লক্ষ্য হলো সব ধর্মের মানুষ একসঙ্গে বাস করবে। ১৯৭১ সালের স্বাধীনতার যুদ্ধের মূল ভিত্তি ছিল সবার বাংলাদেশ।
তিনি উল্লেখ করেন, সমস্ত অপপ্রয়াসকে পরাজিত করে বিএনপিকেই দেশকে এগিয়ে নিতে হবে। ছাত্রদলকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপির ৩১ দফা গ্রামে পৌঁছে দেওয়ায় ছাত্রদলের কার্যক্রম এখনও যথেষ্ট নয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তোমাদের কমিটি ও প্রচারণা সবচেয়ে বেশি বাড়াতে হবে। এই অভাব পূরণ না হলে আগামী নির্বাচনে আমরা ভালো করতে পারব না।
রিপোর্টার্স২৪/ঝুম