| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপিসহ তিন দলের সমন্বয়ে নতুন জোট, বিকেল ৪টায় আনুষ্ঠানিক ঘোষণা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৭, ২০২৫ ইং | ০৭:৪৭:০০:পূর্বাহ্ন  |  ১১৬৯৯৪১ বার পঠিত
এনসিপিসহ তিন দলের সমন্বয়ে নতুন জোট,  বিকেল ৪টায় আনুষ্ঠানিক ঘোষণা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন এই তিন দল মিলে নতুন একটি রাজনৈতিক ও নির্বাচনী জোট গঠনে একমত হয়েছে। 

রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে জোট ঘোষণার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, তিন দলের সমন্বয়ে ‘সংস্কারের পক্ষে রাজনৈতিক ও নির্বাচনী জোট’ গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি বলেন, এনসিপির নেতৃত্বে তিন দলের সমন্বয়ে নতুন জোট আসছে।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ভূঁইয়া গণমাধ্যমকে জোট গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। মঞ্জু বলেন, জুলাই অভ্যুত্থানের প্রতিশ্রুতি রক্ষা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির লক্ষ্যে আগ্রহী দলগুলো ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ ঘোষণা করবে আজ বিকেলেই।

ডিআরইউ-তে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এবি পার্টির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। দিদারুল ভূঁইয়া জানান, আপাতত তিন দলের সমন্বয়ে এই জোট গঠিত হচ্ছে।

এনসিপির পক্ষ থেকেও এক বিবৃতির মাধ্যমে জোট ঘোষণার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়ন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের লক্ষ্যে আগ্রহী দলগুলো রাজনৈতিক ও নির্বাচনী ঐক্যের ঘোষণা দিতে আজ সংবাদ সম্মেলনে একত্রিত হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪