| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার শরীর বিমানযাত্রার উপযুক্ত নয়,তাই বিদেশ নিতে দেরি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৭, ২০২৫ ইং | ০৮:০৭:৫৪:পূর্বাহ্ন  |  ১১৫৩৬০০ বার পঠিত
খালেদা জিয়ার শরীর বিমানযাত্রার উপযুক্ত নয়,তাই বিদেশ নিতে দেরি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিমানযাত্রার ধকল সহ্য করার মতো নয় বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও চিকিৎসকদের পক্ষ থেকে এখনো বিদেশে নেওয়ার উপযোগী অবস্থার ঘোষণা না আসায় আপাতত তাঁকে লন্ডনে স্থানান্তর করা হচ্ছে না।

জানা যায়, খালেদা জিয়াকে বিদেশে নেওয়া নিয়ে পরিবার, বিএনপির শীর্ষ নেতারা এবং এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের মধ্যে আলোচনা চলছে। তবে তাঁর শারীরিক অবস্থার অবনতি ও অস্থিরতা কাটছে না বলেই চিকিৎসকরা এখনও ‘স্টেবল ফর ট্রান্সফার’ ঘোষণা দিতে পারছেন না।

হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যার কারণে হাসপাতালে ভর্তির পর খালেদা জিয়ার শরীরে নতুন কিছু জটিলতা দেখা দিয়েছে। বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতায় সীমাবদ্ধতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এসব কারণে বিদেশে নেওয়ার মতো স্থিতিশীলতা এখনও অর্জিত হয়নি।

এয়ার অ্যাম্বুলেন্স এলে তিনি যাত্রা করতে পারবেন কি না এমন প্রশ্নে মেডিকেল বোর্ড জানায়, যুক্তরাজ্য, চীন এবং বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁর সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করছেন। শরীরিক অবস্থা বিদেশে নেওয়ার উপযোগী হলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বেগম খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা পরিচালনা করছে।

এদিকে, গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) লন্ডনের হিথ্রো থেকে ঢাকায় ফিরে পরদিন শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটে পৌঁছান খালেদা জিয়ার ছোটবোন ডা. জুবাইদা রহমান। সকাল ১১টা ৫৪ মিনিটে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে বেগম জিয়ার খোঁজখবর নেন।

সেদিনই (৫ ডিসেম্বর) খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন হয় বলে সন্ধ্যায় জানায় মেডিকেল বোর্ড। একই সঙ্গে তাঁর পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে বলেও চিকিৎসকরা নিশ্চিত করেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪