| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়াকে দেখতে আবার এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৭, ২০২৫ ইং | ১১:৪৫:০২:পূর্বাহ্ন  |  ১১৪৩৫১৫ বার পঠিত
খালেদা জিয়াকে দেখতে আবার এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে আবারও এভারকেয়ার হাসপাতালে গেছেন তাঁর পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। রোববার বিকেলে তিনি হাসপাতালে পৌঁছান। বিষয়টি বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে নিশ্চিত করা হয়েছে।

গত শুক্রবার লন্ডন থেকে ঢাকায় ফেরার পরই ডা. জুবাইদা সরাসরি হাসপাতালে গিয়ে শাশুড়ির খোঁজখবর নেন। এরপর থেকেই তিনি বাবার বাড়ি ও হাসপাতালের মধ্যে যাতায়াত করছেন। রাতে পারিবারিক বাড়ি মাহবুব ভবনে থাকলেও সিসিইউতে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। রবিবার সকালেও তিনি হাসপাতালে যান।

গত ২৩ নভেম্বর থেকে গুরুতর অসুস্থ খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা পরিচালনা করছে। বোর্ডের সদস্য হিসেবেও রয়েছেন ডা. জুবাইদা রহমান।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪