| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৭, ২০২৫ ইং | ১৩:২৩:৩৯:অপরাহ্ন  |  ৪৩৭৯২০ বার পঠিত
জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ

গোপালগঞ্জ প্রতিনিধি: কমিটি গঠনের মাত্র ৬ দিনের মাথায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীের হিন্দু শাখার ৯ নেতাকর্মী পদত্যাগ করেছেন।

শনিবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার পীড়ারবাড়ি বাজারে এক সংবাদ সম্মেলনে তারা এ পদত্যাগের ঘোষণা দেন।

জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর হিন্দু শাখার সভাপতি বিপ্লব মল্লিক ওরফে ঝন্টু।

তিনি বলেন, আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি, সহ-সভাপতি, উপদেষ্টা ও সদস্যসহ ৯ জন পারিবারিক ও সামাজিক কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার পদ ও সব কার্যক্রম থেকে পদত্যাগ করলাম।

পদত্যাগকারী নেতারা হলেন- সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের হিন্দু শাখার সভাপতি বিপ্লব মল্লিক (ঝন্টু), সহ-সভাপতি বিমল বালা, উপদেষ্টা নারায়ণ হালদার, সদস্য দুলাল মল্লিক, সবুজ মল্লিক, সুভাষ মধু, প্রকাশ সরকার, প্রদীপ ঢালী এবং শিশির মল্লিক।

এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ বলেন, কিছুদিন আগে কমিটি হয়েছিল। কিন্তু তারা পদত্যাগ করেছেন কিনা, তা আমার জানা নেই।

এদিকে, কোটালীপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার সদ্য গঠিত ৯ নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী বাংলাদেশের হিন্দু শাখার ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে বিপ্লব মল্লিক (ঝন্টু) সভাপতি, বিমল বালা সহ-সভাপতি এবং নির্মল বিশ্বাস সংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

ওই দিন রাতে সাদুল্লাপুর ইউনিয়নের পীড়ারবাড়ি পূর্বপাড় মৎস্য আড়তে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে স্থানীয় হিন্দু সম্প্রদায়কে নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কমিটি ঘোষণা করা হয়।

পীড়ারবাড়ি গ্রামের বিশিষ্ট সমাজসেবক নারায়ণ চন্দ্র হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোটালীপাড়া উপজেলা জামায়াতের কোষাধ্যক্ষ ও সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতের তত্ত্বাবধায়ক মো. মহিব্বুল্লাহ। সভায় সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. মিলন ফরাজীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪