| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমাননির্ভর’: বিএনপি মিডিয়া সেল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৭, ২০২৫ ইং | ১৬:৪৮:০৫:অপরাহ্ন  |  ৪৩৭৫০৮ বার পঠিত
খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমাননির্ভর’: বিএনপি মিডিয়া সেল
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিটিস্ক্যান করানো হয়েছে এমন খবর বিভিন্ন গণমাধ্যমে ‘সূত্রের বরাতে’ প্রকাশ হওয়ার পর বিষয়টি নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিএনপি মিডিয়া সেল।

রোববার (৭ ডিসেম্বর) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার চিকিৎসা-সংশ্লিষ্ট যে কোনো খবর প্রচারে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মেডিকেল বোর্ডের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বারবার অনুরোধ করেছেন অনুমান বা অনির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে সংবাদ প্রকাশ না করার জন্য।

শায়রুল কবির খান বলেন, মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া এমন তথ্য প্রচার করলে বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা থাকে। তাই যাচাই-বাছাই করা তথ্য ছাড়া কোনো সংবাদ প্রকাশ না করতে তিনি অনুরোধ জানান।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪