| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত: ডা. জাহিদ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৭, ২০২৫ ইং | ১৭:০০:২৪:অপরাহ্ন  |  ১১৬৭১৩৭ বার পঠিত
খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত: ডা. জাহিদ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল রয়েছে। তিনি সিসিইউতে যুক্তরাজ্যের বিশেষজ্ঞসহ মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে আছেন।

রবিবার (৭ ডিসেম্বর) রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে এ তথ্য জানান দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান বলেন, রাত পৌনে ৯টার দিকে ডা. জাহিদ জানিয়েছেন—এ মুহূর্তে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই। মেডিকেল বোর্ডের কোনও সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে ইতোমধ্যে যুক্ত হয়েছেন লন্ডন ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেয়ার প্রস্তুতি থাকলেও শারীরিক অবস্থা বিবেচনায় এখনও সম্মতি দেয়নি মেডিকেল বোর্ড। সবুজ সংকেত মিললেই কাতার সরকারের দেয়া এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে তাকে নিয়ে যাবে বলে জানিয়েছে দলীয় সূত্র।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪