সিনিয়র রিপোর্টার: দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আত্মপ্রকাশ করেছে ২০ দলীয় জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)। সোমবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করা হয়।
নতুন এ রাজনৈতিক জোটের নেতৃত্বে রয়েছেন জাতীয় পার্টির (জাপা) সাবেক নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। তাঁদের নেতৃত্বেই জোটের সাংগঠনিক কাঠামো গঠনের কাজ চালানো হবে বলে জানানো হয়েছে।
জোটে যেসব দল অন্তর্ভুক্ত হয়েছে: জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় ইসলামিক মহাজোট, জাতীয় সংস্কার জোট, বাংলাদেশ লেবারপার্টি, স্বাধীন পার্টি, জাতীয় স্বাধীনতা পার্টি, বাংলাদেশ মানবাধিকার পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, বাংলাদেশ জনকল্যাণ পার্টি, অ্যাপ্লায়েড ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি ও বাংলাদেশ জাতীয় লীগ।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও জাতীয় রাজনৈতিক প্ল্যাটফর্ম শক্তিশালী করতেই এ জোটের উদ্যোগ।
রিপোর্টার্স২৪/এসসি