রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী।
সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের পাশাপাশি অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।
জামায়াতের পক্ষে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহণ করে।
রিপোর্টার্স২৪/ঝুম