| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আর্জেন্টাইন ক্লাবের সঙ্গে ড্র বাংলাদেশ যুবাদের

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৮, ২০২৫ ইং | ১৮:০৪:৪১:অপরাহ্ন  |  ৪০৮০৯০ বার পঠিত
আর্জেন্টাইন ক্লাবের সঙ্গে ড্র বাংলাদেশ যুবাদের

স্পোর্টস ডেস্ক: লাতিন-বাংলা সুপার কাপে নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনার আতলেতিকো চার্লোনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রেড গ্রিন ফিউচার স্টার দল। সোমবার জাতীয় স্টেডিয়ামে অনূর্ধ্ব-২০ দলের এই ম্যাচে চতুর্থ মিনিটে মাসুদ রানার গোলে এগিয়ে যায় বাংলাদেশ যুবারা। তবে দ্বিতীয়ার্ধে আলিয়ান সামিয়েন্তোর গোল ভাগাভাগি করে নেয় অতিথিরা।

প্রথম ম্যাচে ব্রাজিলের সাও বার্নার্দোর কাছে ৪-০ গোলে হারা রেড গ্রিন এবার দারুণ শুরু করলেও পরে ব্যাঘাত ঘটে ম্যাচের উত্তাপে। ৭৬ মিনিটে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনায় আর্জেন্টিনার দেভিদ বেভজিনি, মাতিয়াস রোসালেস ও বাংলাদেশের ইশান হাবিব রেদোয়ান লাল কার্ড দেখেন।


ম্যাচ আয়োজনেও অব্যবস্থাপনা ছিল চোখে পড়ার মতো। ব্রাজিলের কাফু ও আর্জেন্টিনার ক্যানিজিয়াকে আনার ঘোষণা থাকলেও তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আয়োজকদের ওপর উঠেছে নানা প্রশ্ন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪