| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হালান্ডের নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের আগেই শক্ত পরীক্ষা দিতে যাচ্ছে ব্রাজিল!

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৯, ২০২৫ ইং | ০৮:৫৪:৪৬:পূর্বাহ্ন  |  ৪১০৬৭১ বার পঠিত
হালান্ডের নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের আগেই শক্ত পরীক্ষা দিতে যাচ্ছে ব্রাজিল!

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক: ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র ও ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ডের লড়াই নিয়ে যত আলোচনা, সেই উত্তাপ এবার ছড়িয়ে পড়তে পারে আন্তর্জাতিক ফুটবলেও।

২০২৬ বিশ্বকাপের আগে ব্রাজিল চাইছে নরওয়ের বিরুদ্ধে একটি হাই-প্রোফাইল প্রীতি ম্যাচ খেলতে—এমনটাই নিশ্চিত করলেন সেলেসাওদের স্পোর্টিং ডিরেক্টর রদ্রিগো কায়েতানো।

নরওয়ে সাম্প্রতিক সময়ে নিজেদের ফুটবল ইতিহাসের সেরা সময় পার করছে। ৫৮ বছর পর বিশ্বকাপে ফিরতে বাছাইপর্বে তারা দেখিয়েছে দুর্দান্ত দাপট। হালান্ড একাই করেছেন ১৬ গোল যা ছিল বাছাইয়ের সর্বোচ্চ। দলটি ৮ ম্যাচে পূর্ণ ২৪ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। এমন ফর্মে থাকা দলটিকে পরীক্ষার প্রতিপক্ষ হিসেবে দারুণ উপযোগী মনে করছে ব্রাজিল।

ব্রাজিল জাতীয় দলের স্পোর্টিং ডিরেক্টর রদ্রিগো কায়েতানো নিশ্চিত করেছেন, বিশ্বকাপে অংশ নেওয়ার আগে একটি প্রীতি ম্যাচ খেলতে নরওয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা চলছে তাদের। নরওয়ের শীর্ষস্থানীয় গণমাধ্যম ভিজি-কে কায়েতানো বললেন, শেষ ওয়ার্মআপ ম্যঅচের জন্য আমরা এখনো আলোচনা চালিয়ে যাচ্ছি। অবশ্যই আমাদের পছন্দের দল আছে। এখনো আলোচনার প্রয়োজন, কিন্তু আমাদের প্রথম পছন্দ নরওয়েজিয়ান জাতীয় দল, যারা এখনক শক্তিশালী দল।

নরওয়েজিয়ান ক্রীড়া ধারাভাষ্যকার আর্নে শেই বলেন, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা নরওয়ের বিশ্বকাপ বাছাইয়ের পারফরম্যান্স দেখে মুগ্ধ। ইতালির মতো দলের গ্রুপে থেকেও তারা সরাসরি বিশ্বকাপের টিকিট কেটেছে। আর নরওয়ে একমাত্র জাতীয় দল, যাদেরকে কখনো হারাতে পারেনি ব্রাজিল।

ভিজি-কে শেই বলেন, এটা চমৎকার। বিশ্বকাপের আগে শেষ ম্যাচে ব্রাজিলের সঙ্গে খেলার চেয়ে ভালো আর কিছু হবে না। নরওয়ে একমাত্র দল, যারা ব্রাজিলের সঙ্গে কখনো হারেনি।

সব মিলিয়ে নরওয়ে ও ব্রাজিলের দেখা হয়েছে চারবার। প্রথমবার ১৯৮৮ সালে, প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। তারপর উলেভাল স্টেডিয়ামে ১৯৯৭ সালে নরওয়ে জিতেছিল ৪-২ গোলে। পরের বছর বিশ্বকাপে নরওয়ে জেতে ২-১ গোলে। তারপর ২০০৬ সালের প্রীতি ম্যাচ ড্র হয় ১-১ গোলে।

বিশ্বকাপ বাছাইয়ে অপ্রতিরোধ্য নরওয়ের বিপক্ষে ম্যাচ হবে ব্রাজিলের সামর্থ্যের পরীক্ষা। নরওয়ের অক্ষত রক্ষণভাগ আর অদম্য আক্রমণভাগের সামনে সেলেসাওরা ভালো কিছু করতে পারলে, তা বিশ্বকাপে মনোবল বাড়াবে।

‘সি’ গ্রুপে ব্রাজিল ১৪ জুন বিশ্বকাপ শুরু করবে মরক্কোর বিপক্ষে। ‘আই’গ্রুপে নরওয়ের প্রথম ম্যাচ ১৬ জুন, প্রতিপক্ষ চূড়ান্ত হবে প্লে অফের লড়াইয়ে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪