| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়া দেশের জন্য এখনও অত্যন্ত প্রয়োজনীয়: মির্জা আব্বাস

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১০, ২০২৫ ইং | ০৯:৪৬:৩৬:পূর্বাহ্ন  |  ১১৬৬৫৯৩ বার পঠিত
খালেদা জিয়া দেশের জন্য এখনও অত্যন্ত প্রয়োজনীয়: মির্জা আব্বাস

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নতুন রাজনৈতিক দলগুলো প্রকৃত সংস্কার বোঝে না। তাদের কাছে সংস্কারের অর্থ শুধু ক্ষমতার মসনদ দখল করা। তিনি জানান, প্রকৃত সংস্কারের ধারণা বিএনপির সৃষ্টি, এবং চাইলে অন্যরা এখান থেকে পরিকল্পনা নিতে পারেন।

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’কর্মসূচির চতুর্থ দিনের আলোচনা সভায় মির্জা আব্বাস এসব মন্তব্য করেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, খালেদা জিয়া এই দেশের জন্য এখনও অত্যন্ত প্রয়োজনীয় একজন অভিভাবক। তিনি শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, বরং সব দলের কাছেই একজন শিক্ষিত ও যোগ্য পথপ্রদর্শক হিসেবে স্বীকৃত। বেগম জিয়াকে ঘিরে দেশের প্রতিটি অঞ্চলে মানুষের দোয়া ও প্রার্থনা প্রমাণ করে যে তিনি সত্যিকার অর্থেই সকল ধর্ম-বর্ণের মানুষের অভিভাবক। এত ব্যাপকভাবে কাউকে নিয়ে দোয়া হতে আমি আগে দেখিনি। সব জায়গায় সবাই দোয়া করেছেন। সৃষ্টিকর্তার কাছে চাওয়া সকলের প্রার্থনা সফল হোক তিনি ফিরে আসুক।

এ সময় মির্জা আব্বাস আশা প্রকাশ করে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগির দেশে ফিরে এসে মানুষের হাল ধরবেন, ঠিক তেমনি দেশের রাজনীতির হালও ধরবেন। নতুন চিন্তা ও আধুনিক ভাবনার মাধ্যমে তারেক রহমান দেশের মানুষকে আরও এগিয়ে নেবেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪