| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইইউ রাষ্ট্রদূতের বাসভবনে এনসিপির গুরুত্বপূর্ণ বৈঠক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১০, ২০২৫ ইং | ১৫:১৬:১১:অপরাহ্ন  |  ৪২৪১৭১ বার পঠিত
ইইউ রাষ্ট্রদূতের বাসভবনে এনসিপির গুরুত্বপূর্ণ বৈঠক
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর কূটনীতিকরা। এর অংশ হিসেবে বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে গুলশান-২–এ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বাসভবনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৫টা ৪০ মিনিট পর্যন্ত চলা এই বৈঠকে ইইউর পক্ষে নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মাইকেল মিলার। উপস্থিত ছিলেন ইইউ ডেপুটি রাষ্ট্রদূত বাইবা জারিনা, ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) সেবাস্তিয়ান রিগার ব্রাউন, জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজ, ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, স্পেনের রাষ্ট্রদূত গাব্রিয়েল সিস্তিগা, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস রাগনার উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন, নেদারল্যান্ডসের ডেপুটি রাষ্ট্রদূত কুস ডিজকস্ট্রা এবং ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফ্রেডেরিক ইনজা।

এনসিপির পক্ষে প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দলটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম। সঙ্গে ছিলেন যুগ্ম সদস্য সচিব ও আন্তর্জাতিক সেলের উপপ্রধান আলাউদ্দীন মোহাম্মদ, যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সেল প্রধান সুলতান মুহাম্মদ জাকারিয়া এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ।

রাজনৈতিক অঙ্গনে কূটনৈতিক তৎপরতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ইইউ দেশগুলোর এই বৈঠকগুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই অংশগ্রহণ, সহিংসতার ঝুঁকি, লেভেল প্লেয়িং ফিল্ড এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে ইউরোপীয় ইউনিয়ন। বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠকে ইইউ নির্বাচনের পরিবেশ ও মোট পরিস্থিতি সম্পর্কে সরাসরি ধারণা নিতে চাইছে।

এর আগে গত মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নির্বাচন ইস্যুতে বৈঠক করে ইইউ কূটনীতিকরা। সেখানে ইইউর পক্ষ থেকে জানানো হয়—বাংলাদেশে তারা একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে। বিএনপির পক্ষ থেকে শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশে নির্বাচনের দাবি তোলা হয়।

বুধবারের বৈঠকে এনসিপির নির্বাচনী প্রস্তুতি, তরুণ ও প্রবাসী ভোটারদের আগ্রহ, লেভেল প্লেয়িং ফিল্ড এবং অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কূটনীতিকরা এনসিপি নেতাদের কাছ থেকে নির্বাচনী মাঠের সার্বিক চিত্র জানতে চান।

এছাড়া আগামী জাতীয় নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর ব্যাপারে দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা। তাঁরা এ বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪