| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশে নিন্দা ও প্রতিবাদ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১০, ২০২৫ ইং | ১৫:৩৬:১২:অপরাহ্ন  |  ১০৪৭৮৩০ বার পঠিত
জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশে নিন্দা ও প্রতিবাদ
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নলসোন্দা গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাধারণ সম্পাদক।

এক বিবৃতিতে জামায়াত নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও আদর্শিক রাজনৈতিক আন্দোলন। ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই এ দলের লক্ষ্য। অথচ কিছু অনলাইন পোর্টাল ‘চাঁদা দাবি ও ৩৮টি দোকান বন্ধের অভিযোগ জামায়াতের বিরুদ্ধে’ শিরোনামে অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে, যা বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।

বিবৃতিতে আরও বলা হয়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় বিএনপি নেতা সাইদুল ইসলাম ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সহায়তায় নলসোন্দা গ্রামে নতুনভাবে একটি বাজার গড়ে তোলেন, যা নিয়ে পুরাতন বাজারের ব্যবসায়ীদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। সাইদুল, তার ভাই সাইফুলসহ নতুন বাজারের কিছু বিএনপি–পন্থী ব্যবসায়ী পুরাতন বাজারের ব্যবসায়ীদের উস্কানি দিয়ে উত্তেজনা বাড়ান। পরবর্তীতে পরিকল্পিতভাবে নতুন বাজারের কয়েকজন ব্যবসায়ী দোকান বন্ধ করে সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতকে জড়িয়ে অপপ্রচার চালান।

জামায়াত নেতারা জানান, বিএনপি নেতা সাইদুল অতীতে স্থানীয় আওয়ামী লীগের এমপি তানভীর ইমাম ও শফিকুল ইসলামের পক্ষে নৌকা প্রতীকে নির্বাচন করেছেন এবং বিভিন্ন সময়ে আওয়ামী লীগের সঙ্গে লিয়াজো রেখে বিরোধী দলীয় নেতাকর্মীদের নামে হয়রানিমূলক মামলা দিয়েছেন। এখনো এলাকাবাসীকে নানা ভয়ভীতি দেখিয়ে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।

এ ছাড়া নতুন বাজারের বিএনপি–পন্থী এক বাড়ির মালিক দুই জামায়াতপন্থী ব্যবসায়ী আব্দুল বাসেদ ও তারেককে দোকান ছাড়তে বললে উত্তেজনা আরও বাড়ে। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে বিষয়টি মীমাংসা করা হয়।

জামায়াত নেতাদের অভিযোগ, সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট সাংবাদিক কারও সঙ্গে কথা না বলে একপক্ষের বক্তব্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন করেছেন, যা সাংবাদিকতার নীতির পরিপন্থী।

বিবৃতিতে বলা হয়, এই ধরনের সংবাদে জামায়াতে ইসলামীর সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং জনগণের মাঝে ভুল-বিভ্রান্তি ছড়ানো হয়েছে। প্রকৃত ঘটনা যাচাই করে সঠিক তথ্য উপস্থাপনে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান তারা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪