| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপির প্রার্থী হলেন সাবেক প্রতিমন্ত্রী মনজুর কাদের

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১০, ২০২৫ ইং | ২৩:৪৯:৪৬:অপরাহ্ন  |  ৪১৯২৮৪ বার পঠিত
এনসিপির প্রার্থী হলেন সাবেক প্রতিমন্ত্রী মনজুর কাদের

রিপোর্টার্স২৪ডেস্ক: সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও চারবারের সাবেক এমপি অবসরপ্রাপ্ত মেজর মনজুর কাদের। বুধবার (৯ ডিসেম্বর) দলটি প্রথম ধাপে ১২৫টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে।

বিকেলে এক ফেসবুক পোস্টে তিনি জানান, বিএনপি ছেড়ে এনসিপিতে যোগ দিয়েছেন এবং নতুন রাজনীতির ধারণায় বিশ্বাস রেখে আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন। পোস্টে তিনি লিখেছেন, তরুণ নেতৃত্বকে সামনে এনে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এনসিপিই সক্ষম।

১৯৮৬ সালে সেনাবাহিনী থেকে অবসরের পর মনজুর কাদের জাতীয় পার্টিতে যোগ দেন এবং দু’দফায় পাবনা-১ আসন থেকে এমপি নির্বাচিত হন। ১৯৮৮ থেকে ১৯৯০ পর্যন্ত তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রী ছিলেন। পরে ১৯৯৬ সালে বিএনপিতে যোগ দিয়ে ১৯৯৬ ও ২০০১ সালে দু’টি আসন থেকে এমপি হন। ২০০৮ সালে অল্প ভোটে পরাজিত হন।

এবারও সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন চাইলে দলটি আমিরুল ইসলাম খানকে প্রার্থী হিসেবে বেছে নেয়। এরপর ব্যক্তি কারণ দেখিয়ে মনজুর কাদের বিএনপির পদ থেকে পদত্যাগ করেন এবং এনসিপিতে যোগ দিয়ে মনোনয়ন পান।

এই আসনে তিনি বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম ও জামায়াতের আলী আলমের সঙ্গে লড়বেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪