রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের মতো হবে না, এবার ভোট হবে পুরোপুরি নিরপেক্ষ। তার দাবি, এই নির্বাচনে জয়ী হতে হলে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির ৫ম দিনের উদ্বোধনীতে এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পাবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, “এই নির্বাচনের লড়াই সবচেয়ে কঠিন লড়াই। এটি পেছনে টেনে নেয়ার শক্তির বিরুদ্ধে সামনে এগোনোর শক্তিকে জয় করার লড়াই।
মহাসচিব আরও অভিযোগ করেন, নতুন রাজনৈতিক জোট বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে উপস্থাপন করছে, অথচ দেশের যত উন্নয়ন ও সংস্কার এসেছে, তা বিএনপির নেতৃত্বেই সম্ভব হয়েছে। তিনি দাবি করেন, দেশের সব ভালো অর্জনেই বিএনপির অবদান রয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম