| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপির সঙ্গে জোটের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি: রাশেদ খান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১১, ২০২৫ ইং | ০৬:৫২:৩১:পূর্বাহ্ন  |  ৩৯০৫৯২ বার পঠিত
বিএনপির সঙ্গে জোটের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি: রাশেদ খান

ঝিনাইদহ প্রতিনিধি : গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, বিএনপি বা ফ্যাসিবাদবিরোধী অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী জোট করার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। নির্বাচনের তফসিল ঘোষণার পরে আমরা বিএনপিসহ অন্যান্য দলের সঙ্গে আলাপ-আলোচনা করবো।

ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে গণসংযোগ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রাশেদ খান।

তিনি বলেন, বিএনপির ৩১ দফা কর্মসূচির সঙ্গে গণঅধিকার পরিষদসহ ফ্যাসিবাদবিরোধী দলগুলো একমত হয়েছে। ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে আমরা বিএনপির সঙ্গে এক হয়ে লড়াই করেছি। নির্বাচনে জোট গঠনের বিষয়ে গণঅধিকার পরিষদ ও বিএনপির মধ্যে আগেও আলাপ-আলোচনা হয়েছে।

রাশেদ খান বলেন, আমি আমার নির্বাচনী এলাকা ঝিনাইদহ-২ আসনে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছি। প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমরা মাঠ পর্যায়ে নানাভাবে জরিপ করার চেষ্টা করছি যে, গণঅধিকার পরিষদের জনপ্রিয়তা কেমন হয়েছে। আমরা ভোটের মাঠের বাস্তব চিত্র পর্যবেক্ষণ করার চেষ্টা করছি।

তিনি বলেন, বিএনপির সঙ্গে যদি গণঅধিকার পরিষদের জোট হয়, তাহলে জোটের প্রার্থীদের বিষয়ে বিএনপি তাদের মতো সিদ্ধান্ত নেবে। বিএনপির কর্মী ও ভোটাররা কীভাবে জোটপ্রার্থীকে সহায়তা করবে, সেটা বিএনপিই পর্যবেক্ষণ করবে। তারেক রহমান কাউকে জোটপ্রার্থী ঘোষণার পরে বিএনপির কোনো নেতাকর্মী সেটার বিরোধিতা করবে বলে আমার বিশ্বাস হয় না। কারণ, আমার নিজ এলাকার বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গেও আমার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪