ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে জেলার নিকাহ রেজিস্ট্রার ও হিন্দু বিবাহ নিবন্ধকদের নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা।
মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা রেজিস্ট্রার কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করে জেলা রেজিস্ট্রার। কর্মশালায় জেলার পাঁচটি উপজেলা থেকে আগত ৭৪ জন নিকাহ রেজিস্টার ও হিন্দু বিবাহ নিবন্ধক অংশ নেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা রেজিস্ট্রার মো. হেলাল উদ্দিন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সাবরেজিস্ট্রার রেজাউল করিম ও রানীশংকৈল উপজেলার সাবরেজিস্ট্রার নাহিদুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মশালায় বিবাহ নিবন্ধনের আইনগত প্রক্রিয়া, দাপ্তরিক নথি সংরক্ষণ, তথ্যের নির্ভুলতা এবং সেবার মানোন্নয়নের বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়া অংশগ্রহণকারীদের মতামত, অভিজ্ঞতা এবং সমস্যা-সম্ভাবনা নিয়ে উন্মুক্ত আলোচনারও আয়োজন করা হয়।
জেলা রেজিস্ট্রার মো. হেলাল উদ্দিন বলেন, ‘নিকাহ ও বিবাহ নিবন্ধকদের প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের দক্ষতা বৃদ্ধি পাবে। এতে সাধারণ মানুষ আরও নির্ভরযোগ্য ও সুষ্ঠু সেবা পাবে।’
.
রিপোর্টার্স২৪/এস