| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১২, ২০২৫ ইং | ১৩:৪০:১১:অপরাহ্ন  |  ৩৭৬৪৫৩ বার পঠিত
ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

রাবি প্রতিনিধি: বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হওয়া হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৫টায় শহীদ মিনার চত্বর থেকে শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল শুরু করেন।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে রাজশাহীর তালাইমারি জিরো পয়েন্টে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে রাকসুর সহসভাপতি ও শাখা শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘জুলাই বিপ্লবের অন্যতম সেনানায়ক শহীদ আলী রায়হানের মাথায় গুলি করে যে আঘাত করা হয়েছে, তাতে আমাদের আন্দোলন থেমে থাকবে না। যত বাধা–নিষেধই আসুক, যত গুলিই চলুক, আমরা জুলাই এবং ইনসাফের চেতনা নিয়ে বেঁচে থাকব। আমাদেরকে গুলি করে বা কুপিয়ে কখনোই থামাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।’

রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার বলেন, ‘নির্বাচনী তফসিল ঘোষণার মাত্র এক দিন পরেই একজন স্বতন্ত্র প্রার্থীর ওপর বন্দুক হামলা হয়েছে। সুতরাং এই নির্বাচন বার্তা দিচ্ছে—এটা কতটা ভয়ংকর নির্বাচন হতে যাচ্ছে।’

রাবি ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, ‘রক্তাক্ত জুলাইয়ের রাজপথ থেকে ওঠে আসা ওসমান হাদি আজ রক্তাক্ত। যেখানে বহু জুলাই যোদ্ধা অন্যায়ের সঙ্গে আপস করেছেন, দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন, সেখানে ওসমান হাদি কোনো গোষ্ঠীর সঙ্গে আপস করেননি। তিনি সর্বদা ভারতীয় আধিপত্যবাদ ও মুজিববাদবিরোধী আন্দোলনে সোচ্চার ছিলেন। আমরা মনে করি, আজকের এই হামলায় মুজিব সন্ত্রাসীরা জড়িত।’

তিনি আরও বলেন, ‘একই সঙ্গে তিনি দেশের চাঁদাবাজদের বিরুদ্ধে এক বিপ্লবী কণ্ঠস্বর হয়ে উঠেছেন। আমরা মনে করি ঢাকার চাঁদাবাজদের গডফাদারদেরও এতে হাত রয়েছে।’

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪