| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৪, ২০২৬ ইং | ১৮:৫৮:৫২:অপরাহ্ন  |  ২৬৫ বার পঠিত
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী সদর ও মাধবদী পৌর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার এবং অনুমতি ছাড়া সড়ক কেটে বিভিন্ন সংযোগ ক্ষতিগ্রস্ত করে গণউপদ্রব সৃষ্টির দায়ে ১২টি মামলায় ৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ গ্যাস সংযোগের আনুমানিক ৬০টি চুলা বিচ্ছিন্ন করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) নরসিংদী সদর উপজেলার শালিধা ও মাধবদী পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১২ জনকে অভিযুক্ত করে পৃথক ১২টি মামলা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর ১১ ও ১২ ধারায় ২ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া পৌরসভার অনুমতি ছাড়া সড়ক কেটে আনুমানিক ১ হাজার ২০০টি বিটিসিএল সংযোগ ক্ষতিগ্রস্ত করে গণউপদ্রব সৃষ্টির দায়ে দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯১ ধারায় আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে জরিমানার পরিমাণ দাঁড়ায় ৩ লাখ ১৫ হাজার টাকা।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন তিতাস গ্যাসের নরসিংদীর ম্যানেজার প্রকৌশলী আহমদউল্লাহ এবং মাধবদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী তারিকুল ইসলাম।

এদিকে, মাধবদী পৌরসভার সড়ক মেরামতের ফি বাবদ আগামীকাল রোববারের মধ্যে ৬৯ হাজার টাকা জমা দেওয়ার শর্তে অভিযুক্তদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪