রিপোর্টার্স২৪ ডেস্ক: আগামী বছরের ২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএল-১৯, যার জন্য ১০টি ফ্র্যাঞ্চাইজির দল ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত নিলামে ৩৬৯ ক্রিকেটারের মধ্যে ৭৭ জন দল পেয়েছেন। প্রতি দলের ২৫ জনের পূর্ণ স্কোয়াড সম্পন্ন হয়েছে।
নিলামের ফলাফলে কলকাতা নাইট রাইডার্স সবচেয়ে বেশি ১৩ জন খেলোয়াড় কিনেছে। তাদের দলে রয়েছেন শীর্ষ দুই দামী খেলোয়াড় ক্যামেরন গ্রিন ও মাথিশা পাথিরানা। এছাড়া একমাত্র বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুর রহমানও কেকেআরের স্কোয়াডে জায়গা করেছেন।
কলকাতা নাইট রাইডার্স:
ধরে রাখা: আজিঙ্কা রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী, অনুকুল রায়, হার্ষিত রানা, মানীশ পাণ্ডে, রমনদীপ সিং, রিংকু সিং, রভম্যান পাওয়েল, সুনীল নারিন, উমরান মালিক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।
নিলাম থেকে পাওয়া: ক্যামেরন গ্রিন, মাথিশা পাথিরানা, মুস্তাফিজুর রহমান, রাচিন রবীন্দ্র, আকাশ দীপ, ফিন অ্যালেন, টিম সেইফার্ট, তেজস্বী সিং দাহিয়া, কার্তিক ত্যাগী, রাহুল ত্রিপাঠী, প্রশান্ত সোলাঙ্কি, সার্থক রঞ্জন, দক্ষ কামরা।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু:
ধরে রাখা: রজত পতিদার (অধিনায়ক), ফিল সল্ট, বিরাট কোহলি, দেবদত্ত পাডিক্কাল, টিম ডেভিড, জিতেশ শর্মা, ক্রুণাল পান্ডিয়া, রোমারিও শেফার্ড, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, সুযাশ শর্মা, যশ দয়াল, রসিখ সালাম, অভিনন্দন সিং, স্বপ্নিল সিং, জ্যাকব বেথেল, নুয়ান থুশারা।
নিলাম থেকে পাওয়া: ভেংকটেশ আইয়ার, মঙ্গেশ যাদব, জ্যাকব ডাফি, জর্ডান কক্স, কনিষ্কা চৌহান, বিহান মালহোত্রা, ভিকি ওসতোয়াল, সাত্বিক দেশওয়াল।
চেন্নাই সুপার কিংস:
ধরে রাখা: মহেন্দ্র সিং ধোনি, রুতুরাজ গায়কোয়াড়, আয়ুষ মাত্রে, সাঞ্জু স্যামসন, শিবম দুবে, ডেভাল্ড ব্রেভিস, নুর আহমেদ, অংশুল কম্বোজ, নাথান এলিস, খলিল আহমেদ, উর্বিল প্যাটেল, গুরজপনীত সিং, মুকেশ চৌধরী, রামকৃষ্ণ ঘোষ, শ্রেয়াস গোপাল, জেমি ওভারটন।
নিলাম থেকে পাওয়া: কার্তিক শর্মা, প্রশান্ত বীর, রাহুল চাহার, আকিল হোসেন, ম্যাট হেনরি, ম্যাথু শর্ট, জ্যাক ফোকস, সরফরাজ খান, আমান খান।
মুম্বাই ইন্ডিয়ান্স:
ধরে রাখা: হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুর, শেরফানে রাদারফোর্ড, মায়াঙ্ক মারকান্ডে, আল্লা গজনফর, অশ্বনী কুমার, কর্বিন বশ, দীপক চাহার, জসপ্রীত বুমরাহ, মিচেল স্যান্টনার, নমন ধীর, রঘু শর্মা, রোহিত শর্মা, রাজ অঙ্গদ বাওয়া, রবিন মিঞ্জ, রায়ান রিকেলটন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ট্রেন্ট বোল্ট, উইল জ্যাকস।
নিলাম থেকে পাওয়া: কুইন্টন ডি কক, অথর্ব আনকোলেকার, দানিশ মালেওয়ার, মায়াঙ্ক রাওয়াত, মোহাম্মদ ইজহার।
সানরাইজার্স হায়দরাবাদ:
ধরে রাখা: প্যাট কামিন্স, অভিষেক শর্মা, অনিকেত বর্মা, ব্রাইডন কার্স, ইশান মালিঙ্গা, হর্ষ দুবে, হার্শাল পাটেল, আইনরিখ ক্লাসেন, ঈশান কিষান, জয়দেব উনারকাট, কামিন্দু মেন্ডিস, নিতিশ কুমার রেড্ডি, আর স্মরণ, ট্রাভিস হেড, জিশান আনসারি।
নিলাম থেকে পাওয়া: লিয়াম লিভিংস্টোন, জ্যাক এডওয়ার্ডস, সলিল অরোরা, শিবম মাভি, অমিত কুমার, ওঙ্কার তারমালে, ক্রাইনস ফুলেতরা, প্রফুল হিঞ্জ, শিবাং কুমার, সাকিব হুসেইন।
রাজস্থান রয়্যালস, গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস, লখনউ সুপার জায়ান্টস—এই ৫ দলের স্কোয়াডও নিলামের মাধ্যমে পূর্ণ হয়েছে।
এই নিলাম শেষে ১০টি দলের প্রতিটি স্কোয়াড ২৫ জন করে নিশ্চিত হয়েছে। এবার প্রতিটি ফ্র্যাঞ্চাইজি আগামী মরশুমের জন্য কৌশল প্রণয়ন ও প্রস্তুতি নিতে ব্যস্ত।
রিপোর্টার্স২৪/ঝুম