| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রথম আলোর অফিসে আগুন নেভাতে গিয়ে আহত দুই ফায়ার ফাইটার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ১৪:৫১:২৩:অপরাহ্ন  |  ১১০১৪৯৭ বার পঠিত
প্রথম আলোর অফিসে আগুন নেভাতে গিয়ে আহত দুই ফায়ার ফাইটার
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর অফিসে আগুন নেভানোর সময় বৈদ্যুতিক শক লেগে দুই ফায়ার ফাইটার গুরুতর আহত হয়েছেন।  শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে

অচেতন অবস্থায় আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। আহতরা হলেন মো. আলমগীর হোসেন (৪০) ও মো. শফিউল ইসলাম (৪২)।

মোহাম্মদপুর ফায়ার স্টেশনের কমান্ডার মিজানুর রহমান জানান, “কারওয়ান বাজারে আগুন নেভানোর সময় পানির লাইন ব্যবহার করার সময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট লেগে দুই ফায়ার ফাইটার অসুস্থ হন। পরে আমরা তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে যাই।”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, “বৈদ্যুতিক শর্ট থেকে আহত দুই ফায়ার ফাইটারকে নতুন ভবনের মেডিসিন বিভাগে ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।”

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪