এন্টারটেইনমেন্ট ডেস্ক: বলিউড অভিনেত্রী মল্লিকা শেরওয়াত মানেই পর্দায় সাহসী দৃশ্য। এবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সরকারি বাসভবন ও কর্মস্থল হোয়াইট হাউসে গেলেন তিনি। সেটি আবার ঐতিহ্যবাহী ক্রিসমাস ডিনারে।
অভিনেত্রী নিজেই শেয়ার করেছেন ছবি ও ভিডিও। সেই পোস্ট দেখে প্রশংসা করেছেন অনেকে। আবার কেউ কেউ প্রশ্নও তুলেছেন।
হোয়াইট হাউসের ক্রিসমাস এক দীর্ঘসময় ধরে চলে আসা ঐতিহ্যবাহী নৈশভোজের অনুষ্ঠান। প্রতি বছর ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ও দেশের ‘ফার্স্ট ফ্যামিলি’ সামগ্রিক ভাবেই এই অনুষ্ঠান পরিচালনা করেন। এমন এক অনুষ্ঠানে ডাক পান খুব কম অতিথিই। কেবল মাত্র হাই প্রোফাইল ব্যক্তি ছাড়া কেউ সেখানে যাওয়ার সুযোগই পান না। আর এমন অনুষ্ঠানেই হাজির হলেন ‘মার্ডার’ গার্ল।
মল্লিকা যে পোস্ট করেছেন, সেখানে তাকে হোয়াইট হাউসের দরজার দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। আবার সন্ধ্যাবেলায় তিনি ফার জ্যাকেট ও গোলাপি পোশাক পরিহিত অবস্থাতেও দেখা গেছে। ছবির পাশাপাশি অতিথিদের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের ভিডিও-ও শেয়ার করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লেখেন, ‘হোয়াইট হাউসের ক্রিসমাস ডিনারে ডাক পাওয়াটা সম্পূর্ণ ভাবেই বিমূর্ত ব্যাপার- কৃতজ্ঞ রইলাম।’
পোস্টটি করার সঙ্গে সঙ্গে মন্তব্যে ভরে যায় কমেন্ট সেকশন। অনেকেই প্রশংসা করেন মল্লিকার লুকের। তাকে শুভ কামনাও জানান কেউ কেউ। এরই পাশাপাশি ছিল খোঁচা। একজন লেখেন, ‘অভিনন্দন! কিন্তু আপনি আমন্ত্রণ পেলেন কী করে? আমি কৌতূহলী।’ আরেকজন লেখেন, ‘লোকদেখানো।’
প্রসঙ্গত, ‘মার্ডার’ সিনেমার মাধ্যেই রাতারাতি তারকা বনে যান মল্লিকা। তবে সম্প্রতি তার বহু সিনেমায় সেভাবে দর্শক টানেনি। শেষবার তাকে দেখা গেছে ‘ভিকি বিদ্যা কা উও বালা ভিডিও’ সিনেমায়। ছবির পার্শ্বচরিত্রে ছিলেন তিনি। মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল রাজকুমার রাও ও তৃপ্তি দিমরিকে।
রিপোর্টার্স২৪/ধ্রুব