| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজহারের কারামুক্তিতে তাজহাট থানা জামায়াতের উদ্যোগে দুঃস্থদের খাবার বিতরণ

reporter
  • আপডেট টাইম: মে ২৮, ২০২৫ ইং | ১৪:০১:১৬:অপরাহ্ন  |  ১৭২৬০২৮ বার পঠিত
আজহারের কারামুক্তিতে তাজহাট থানা জামায়াতের উদ্যোগে দুঃস্থদের খাবার বিতরণ
ছবির ক্যাপশন: আজহারের কারামুক্তিতে তাজহাট থানা জামায়াতের উদ্যোগে দুঃস্থদের খাবার বিতরণ

রংপুর প্রতিনিধি:

আমীরে জামায়াতের নির্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রংপুরের কৃতিসন্তান এটি এম আজহারুল ইসলামের কারামুক্তি উপলক্ষে শতাধিক এতিম, অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।


বুধবার (২৮ মে) দুপুরে রংপুর নগরীর মীরগঞ্জ তামপাট কাদেরিয়া হাফেজিয়া ও ইয়াতিম খানায় জামায়াতের রংপুর মহানগর তাজহাট থানার উদ্যোগে এ খাবার বিতরণ করা হয়।


এসময় এতিম, অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার পরিবেশন করছেন, জামায়াতের রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ এটি এম আজম খান।


খাবার পরিবেশনের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে আজম খান বলেন, এটিএম আজাহারুল ইসলাম ইসলামী আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র, দীর্ঘ কারাবাসের পর নির্দোষ প্রমাণিত হয়ে জালিমের কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি আমাদের মাঝে ফিরে এসেছেন । এজন্য আমরা মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। পাশাপাশি আগামী দিনে ইসলামী আন্দোলনে ও দেশ গঠনে তার বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব অনন্য ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪