| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদির মৃত্যুতে পাকিস্তান হাইকমিশনের শোক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২০, ২০২৫ ইং | ১৮:০৯:১৭:অপরাহ্ন  |  ৯১৫২৫৫ বার পঠিত
হাদির মৃত্যুতে পাকিস্তান হাইকমিশনের শোক
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে ঢাকার পাকিস্তান হাইকমিশন গভীর শোক প্রকাশ করছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) পাকিস্তান হাইকমিশন এক বার্তায় এই শোক প্রকাশ করে।

শোক বার্তায় বলা হয়, এই শোকাবহ মুহূর্তে আমরা তার পরিবার, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান করুন এবং তার প্রিয়জনদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। এরপর সংকটাপন্ন অবস্থায় ঢাকায় চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছিল। তি‌নি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টা দিকে তিনি মারা যান।

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ দে‌শে আনা হয়। আজ শ‌নিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের কাছে হাদির মরদেহ দাফন করা হবে।

উল্লেখ্য, ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪