| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাংশার যুবককে গলা কেটে হত্যা, নারায়ণগঞ্জে মাথাবিহীন মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২০, ২০২৫ ইং | ২০:১২:৪৯:অপরাহ্ন  |  ১০৯৬৯০৮ বার পঠিত
পাংশার যুবককে গলা কেটে হত্যা, নারায়ণগঞ্জে মাথাবিহীন মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশা উপজেলার এক যুবককে পরিকল্পিতভাবে নৃশংসভাবে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা থেকে তার মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আব্রাহাম খান (২৫) পাংশা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরদুর্লভদিয়া এলাকার ওয়াজেদ খানের ছেলে। পরিবার জানায়, তিনি কাতারপ্রবাসী ছিলেন এবং প্রায় পাঁচ-ছয় মাস আগে দেশে ফেরেন। গত ১৫ ডিসেম্বর কালুখালী উপজেলার বন্ধু শাকিল শেখের সঙ্গে ঢাকায় কাজের উদ্দেশ্যে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। ওই রাত থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় রাস্তার পাশ থেকে একটি অজ্ঞাত পরিচয়ের মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে মরদেহটির পরিচয় নিশ্চিত করা হয়। পুলিশ জানায়, মরদেহটি পোশাকবিহীন ছিল এবং পেটের নাড়িভুঁড়ি বের করা অবস্থায় পাওয়া যায়। পরে উদ্ধারস্থলের পাশের একটি খাল থেকে বিকেল সাড়ে ৪টার দিকে নিহতের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুল ইসলাম জানান, বিষয়টি আড়াইহাজার থানা পুলিশের মাধ্যমে জানা গেছে এবং নিহতের পরিবারকে অবহিত করা হয়েছে। আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন বলেন, এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত জোরদার করা হয়েছে।

১৯ ডিসেম্বর রাতে মরদেহ পাংশার নিজ বাড়িতে পৌঁছায় এবং সেদিন রাতেই দাফন সম্পন্ন হয়। নিহতের পরিবার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানিয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪