| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দীর্ঘদিনের ছয় সহকর্মীকে ওমরাহ পালনের সুযোগ করে দিলেন এমপি আলহাজ্ব সফিকুর রহমান কিরণ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৬ ইং | ১৬:১৮:৩৮:অপরাহ্ন  |  ৮১৭ বার পঠিত
দীর্ঘদিনের ছয় সহকর্মীকে ওমরাহ পালনের সুযোগ করে দিলেন এমপি আলহাজ্ব সফিকুর রহমান কিরণ

শরীয়তপুর প্রতিনিধি: দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানে কর্মরত ছয় পুরোনো ও বিশ্বস্ত সহকর্মীকে পবিত্র ওমরাহ পালনের সুযোগ করে দিয়েছেন, শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সফিকুর রহমান কিরণ।

তাঁর ব্যক্তিগত উদ্যোগে ওই ছয় সহকর্মী পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কা ও মদিনার পথে যাত্রা করেন। মহান আল্লাহ তাঁদের পবিত্র ওমরাহ ও ইবাদত কবুল করুন এবং সুস্থতা ও নিরাপত্তার সঙ্গে দেশে ফিরিয়ে আনুন। আমিন।

দীর্ঘদিনের কর্মসম্পর্ক, পারস্পরিক আস্থা ও বিশ্বস্ততার স্বীকৃতি হিসেবে সংসদ সদস্যের এমন উদ্যোগকে আন্তরিকতা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকা সহকর্মীদের প্রতি তাঁর এই সম্মান ও ভালোবাসা কর্মক্ষেত্রে সুসম্পর্ক এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

এছাড়াও মহান আল্লাহ জননেতা আলহাজ্ব সফিকুর রহমান কিরণ ও তাঁর পরিবারের প্রত্যেক সদস্যকে সুস্থ, সুন্দর ও নিরাপদে রাখুন। তাঁদের জীবনে রহমত, বরকত ও কল্যাণ দান করুন। মানুষের কল্যাণে তাঁদের এমন মহৎ উদ্যোগ ও ভালো কাজগুলো অব্যাহত রাখার তৌফিক দিন। তাঁদের পরিবার-পরিজনকে সবসময় সুখে, শান্তিতে ও নিরাপদে রাখুন। আমিন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪