| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৬ ইং | ১০:৫২:৪১:পূর্বাহ্ন  |  ৩৮১৬১ বার পঠিত
কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া শহরের থানাপাড়ায় জাকিয়া সুলতানা (১৬) নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় তার মামার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইমন কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।

পুলিশ জানায়, ঘটনার পর থেকেই ইমন আত্মগোপনে ছিল। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে পাটিকাবাড়ি এলাকায় তার মামার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়া মডেল থানা পুলিশ ও পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

ওসি জাকির হোসেন জানান, স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমনকে পাটিকাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার দুপুরে নির্বাচনী পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল জাকিয়া। বাসার সামনে আগে থেকেই অবস্থান করছিল ইমন। জাকিয়া বাড়ির গেটে পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যেই তার ওপর হামলা চালায় ইমন। এ সময় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় অভিযুক্ত। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাকিয়াকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪