| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৬ ইং | ১০:৫৫:৫২:পূর্বাহ্ন  |  ৩৮১১১ বার পঠিত
জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রায় এক ঘণ্টা টোল আদায় কার্যক্রম বন্ধ থাকায় যান চলাচল ব্যাহত হয়। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। পরে অবরোধ ও অবস্থান কর্মসূচির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে কয়েক হাজার মানুষ বৈঠা হাতে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন। এ সময় তাঁদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। প্রায় এক ঘণ্টা টোলপ্লাজার কার্যক্রম বন্ধ রেখে তাঁরা সেখানে অবস্থান করেন।

অবস্থান কর্মসূচি চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে কারা এসব বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওতে আন্দোলনকারীদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামেও বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

এ বিষয়ে বক্তব্য জানতে পদ্মা সেতু (দক্ষিণ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪