| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভালুকায় হিন্দু যুবক হত্যার তীব্র নিন্দা, খুনিদের শাস্তি দাবি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২০, ২০২৫ ইং | ২০:৩৫:১৯:অপরাহ্ন  |  ৩৪৪৫৪১ বার পঠিত
ভালুকায় হিন্দু যুবক হত্যার তীব্র নিন্দা, খুনিদের শাস্তি দাবি

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস নামের এক হিন্দু যুবককে হত্যা করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মানবতার রাজনীতির দল বিশ্ব ইনসানিয়াত বিপ্লব (ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভ্যুলিউশন)-এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

এক বিবৃতিতে তিনি বলেন, পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে ধর্মের নামে উগ্রবাদী সন্ত্রাসীদের এ হত্যাকাণ্ড গভীর উদ্বেগজনক। এটি রাষ্ট্রের ব্যর্থতারই প্রতিফলন এবং রাষ্ট্র খুনিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

আল্লামা ইমাম হায়াত বলেন, ধর্মের নামে সংঘটিত এ ধরনের সহিংসতা ইসলামের মৌলিক শিক্ষার সম্পূর্ণ পরিপন্থী। কোনো খুনি কখনোই মুসলিম বা কোনো ধর্মের প্রকৃত অনুসারী হতে পারে না। ধর্মের প্রকৃত শিক্ষা হলো সব মানুষের জীবন, স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করা।

তিনি আরও বলেন, সাম্প্রদায়িকতা ও উগ্রবাদ পরিহার করে সব ধর্ম ও মতের মানুষের সমান নিরাপত্তা, অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করতে মানবতার রাজনীতির ভিত্তিতে একটি বৈষম্যহীন, অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ে তুলতে হবে।

আল্লামা ইমাম হায়াত হত্যাকারী গোষ্ঠীকে নিষিদ্ধ করার দাবি জানান এবং অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির আহ্বান জানান। পাশাপাশি তিনি নিহত দীপু চন্দ্র দাসের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের প্রতি দাবি জানান।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪