| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপ্তাই হ্রদে কায়াকিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২০, ২০২৫ ইং | ২১:৩৮:৪০:অপরাহ্ন  |  ৩২০২৫২ বার পঠিত
কাপ্তাই হ্রদে কায়াকিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের স্বপ্নদ্বীপ আইল্যান্ড রিসোর্ট এলাকায় কাপ্তাই হ্রদে কায়াকিং করতে গিয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. ইফরাত (২৬)। তিনি ঢাকার পুরাতন নাজির বাজার এলাকার বাসিন্দা এবং মো. ওয়াসিমের ছেলে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে রাঙ্গামাটিতে বেড়াতে এসে কাপ্তাই হ্রদে কায়াকিং করছিলেন ইফরাত। একপর্যায়ে কায়াক উল্টে গেলে তিনি পানিতে তলিয়ে যান। এ সময় তার শরীরে কোনো লাইফ জ্যাকেট ছিল না।

খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ডুবুরি ইউনিট লিডার গিয়াস উদ্দিনের নেতৃত্বে প্রায় আধা ঘণ্টা অভিযান পরিচালনার পর বেলা ১১টা ১৫ মিনিটের দিকে কাপ্তাই হ্রদ থেকে ইফরাতের মরদেহ উদ্ধার করা হয়। অভিযানে ডুবুরি সজীব, এমরান ও নুরুল ইসলাম অংশ নেন।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মুর্শিদুল ইসলাম বলেন, উদ্ধার শেষে মরদেহটি আইনগত প্রক্রিয়ার জন্য কোতোয়ালি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪