| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলবে তারাই টার্গেটে পরিণত হবে: রফিকুল ইসলাম খান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২০, ২০২৫ ইং | ২১:৫৮:৩১:অপরাহ্ন  |  ৩৪৪৭০৪ বার পঠিত
আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলবে তারাই টার্গেটে পরিণত হবে: রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলবে তারাই ঐ শক্তির টার্গেটে পরিণত হবে। আর এই টার্গেট বাস্তবায়ন করার জন্য তাদের যারা দোসর পালিয়ে গিয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় লুকিয়ে আছে, তারা সম্মিলিতভাবে এই হত্যার সাথে জড়িত।

তিনি আরও বলেন, শরিফ ওসমান হাদি বয়সে তরুণ হলেও তার লড়াই ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে। যারাই ভারতের আধিপত্য বাদের বিরুদ্ধে কথা বলে, তাকেই তারা শত্রু ভাবে। ভারতের মনে কষ্ট আছে, জুলাই বিপ্লবের পর তারা আর বাংলাদেশকে পূর্বের মত ব্যাবহার করতে পারছে না। শুধুমাত্র আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণেই জামায়াতের সাবেক আমিরসহ কেন্দ্রীয় নেতাদের পরিকল্পিতভাবে বিচারের নামে হত্যা করা হয়েছে।

শনিবার বিকেলে উল্লাপাড়া পৌর মুক্ত মঞ্চে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় উপজেলা জামায়াতে ইসলামি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টার তিব্র সমালোচনা করে মাওলানা রফিকুল ইসলাম খান আরও বলেন, আপনি বলছেন ৩’শ আসনে নির্বাচনের জন্য প্রস্তুত। একজন প্রার্থীর জীবন রক্ষা করতে পারেন না, আর আপনি বলেন, ৩শ আসনে নির্বাচন করার জন্য প্রস্তুত। কার জন্য নির্বাচন করতে চান, কি করতে চান সব খবর আছে। জেনে রাখেন বাংলাদেশের মাটিতে আর ঐ স্টাইলের নির্বাচন হতে দেবে না জনগন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪