শরীয়তপুর প্রতিনিধি: শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় শনিবার (২০ ডিসেম্বর) শরীয়তপুর সরকারি কলেজ মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শরীয়তপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে বাদ মাগরিব এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে কলেজের ছাত্রশিবির নেতৃবর্গসহ বিজ্ঞান, কলা ও ব্যবসায় শিক্ষা অনুষদের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থী ও মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।
শিবিরের জেলা সভাপতি সাখাওয়াত কাউসার, দপ্তর সম্পাদক মেহেদী হাসান নিরব, স্কুল সম্পাদক রাসেল মাহমুদ, কলেজ সভাপতি মাহমুদুল হাসান, সেক্রেটারি রবিউল মোহাম্মদ রিজনসহ অন্যান্য কর্মীরা দোয়ায় অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রযোদ্ধা শহীদ শহীদ শরীফ ওসমান হাদী (রহ.) ছিলেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অকুতোভয় সৈনিক। তার অসীম সাহস ও ত্যাগ আমাদের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার অতুলনীয় উৎস। বক্তারা বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ হাদীর ত্যাগ দেশবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তিনি যে আদর্শ ও দেশপ্রেম রেখে গেছেন তা আগামী প্রজন্মকেও রক্ষা করে চলবে।
মোনাজাত পরিচালনা করেন জাজিরা শামসুল উলুম ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা নোয়াব আলী, যিনি শহীদের রূহের মাগফিরাত এবং দেশ আনন্দময় উন্নতির জন্য বিশেষ দোয়া করেন।
রিপোর্টা্র্স২৪/বাবি