| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার সুস্থতা ও হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২০, ২০২৫ ইং | ২২:৩১:১১:অপরাহ্ন  |  ৩৪৪৪৬৯ বার পঠিত
খালেদা জিয়ার সুস্থতা ও হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া

বরগুনা প্রতিনিধি: বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম, বরগুনা জেলা ও সদর উপজেলা শাখার উদ্যোগে শনিবার (২০ ডিসেম্বর) বরগুনা জেলা স্কাউট ভবনে বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও জুলাই বিপ্লবের সম্মুখযোদ্ধা শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করা হয়।

দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদরখালী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আশরাফ আলী ফরাজী। ফোরামের জেলা শাখার সদস্য সচিব মোঃ জহিরুল হক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বরগুনার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে কর্মময়, দৃঢ়চেতা ও নীতিপরায়ণ নেত্রী। বিএনপি’র প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পর তিনি রাজনীতিতে সক্রিয় হয়ে দলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রধানমন্ত্রী হিসেবে গণতন্ত্র, বহুদলীয় ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার প্রসারে তার অবদান স্মরণীয়। রাজনৈতিক প্রতিকূলতা, কারাবরণ ও অসুস্থতার মধ্যেও তিনি নীতিতে আপসহীন থেকেছেন। মতাদর্শে অবিচল থাকা, সাংগঠনিক দৃঢ়তা ও নেতৃত্বের সাহস তাকে আন্তর্জাতিক মঞ্চেও দৃঢ়তার প্রতীক করেছে। বক্তারা বলেন, দেশের এই ক্লান্ত সময়ে তার সুস্থতা ও রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি।

শহীদ ওসমান হাদীর জীবন ও ত্যাগ নিয়ে বক্তারা উল্লেখ করেন, তিনি ছিলেন দেশপ্রেমিক ও বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠায় অকুতোভয় বিপ্লবী। তার জীবন এবং কর্ম তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। শিক্ষকরা শহীদ হাদীর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচারের দাবি করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪