| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যান নদীতে, নিখোঁজ ১

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ০০:২৮:২৪:পূর্বাহ্ন  |  ৩২০৩৬৮ বার পঠিত
ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যান নদীতে, নিখোঁজ ১
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদী পার হওয়ার সময় একটি ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যান নদীতে পড়ে গেছে। এ ঘটনায় ভ্যানের এক চালক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে নৌ পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে নারায়ণগঞ্জের বক্তাবলী ঘাট এলাকায় মাঝনদীতে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান।

তিনি জানান, বক্তাবলীর পূর্ব পাশের ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে একটি ফেরি নদী পার হচ্ছিল। মাঝনদীতে হঠাৎ করে একটি ট্রাক চালু হয়ে গেলে ভারসাম্য নষ্ট হয়। এতে ট্রাকটিসহ সামনে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়ি নদীতে পড়ে যায়।

ঘটনার পর ট্রাকচালক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ভ্যানের চালক এখনো নিখোঁজ রয়েছেন বলে জানান নৌ পুলিশ কর্মকর্তা। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে উদ্ধার অভিযান চলছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪