| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে আফতাব ফিডের উদ্যোগে ‘রিজিওনাল মিট’ অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ০৪:২৩:৫১:পূর্বাহ্ন  |  ৩১৮৯৯২ বার পঠিত
যশোরে আফতাব ফিডের উদ্যোগে ‘রিজিওনাল মিট’ অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি: যশোরের অভিজাত হোটেল ওরিয়নে শনিবার (২০ ডিসেম্বর) আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডের উদ্যোগে ‘রিজিওনাল মিট’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে খুলনা বিভাগের বিভিন্ন জেলার ডিলার ও খামারিরা অংশগ্রহণ করেন।

কর্মসূচির মূল লক্ষ্য ছিল অ্যান্টিবায়োটিক ও হরমোনমুক্ত নিরাপদ ফিড সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি করা। অনুষ্ঠানের উদ্বোধন করেন আফতাব ফিডের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) মাহাবুবুর রহমান সরকার। তিনি বলেন, আপনার সন্তানকে যে পোল্ট্রির মাংস খাওয়াচ্ছেন, তা নিরাপদ কিনা যাচাই করা প্রয়োজন। নিরাপদ ফিডের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব।

অনুষ্ঠানে অপারেশনস বিভাগের দাউদ হেলাল ফাহিম স্বাগত বক্তব্যে আফতাব ফিডের গুণগত মানের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। নিউট্রিশনিস্ট আবু সাইয়েদ আকাশ, খুলনার রিজিওনাল সেলস ম্যানেজার মো: আবদুল মাজিদ ও ভেটেরিনারি বিশেষজ্ঞরা খামারিদের শীতকালীন সংক্রমণ প্রতিরোধ ও উন্নত খামার ব্যবস্থাপনার কৌশল নিয়ে পরামর্শ দেন।

স্থানীয় খামারিরা আফতাব ফিড ব্যবহারের ইতিবাচক অভিজ্ঞতা শেয়ার করেন। আফতাব ফিড আশা প্রকাশ করেছে, এই ধরনের আঞ্চলিক মতবিনিময়ের মাধ্যমে স্থানীয় চাহিদা অনুযায়ী গুণগত মানের ফিড সরবরাহ এবং সম্মিলিত প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪