| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শহীদ হাদির জানাজায় ভাঙ্গা এনসিপি নেতাকর্মীদের অংশগ্রহণ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ০৪:৩৩:৪৩:পূর্বাহ্ন  |  ১০৯৬৬১৮ বার পঠিত
শহীদ হাদির জানাজায় ভাঙ্গা এনসিপি নেতাকর্মীদের অংশগ্রহণ

ভাঙ্গা প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই–আগস্ট অভ্যুত্থানের সাহসী যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজায় অংশগ্রহণ করেছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এনসিপির নেতাকর্মীরা।

উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মো. আশরাফ হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা শনিবার সকালে ঢাকায় গিয়ে জানাজায় অংশ নেন। বিষয়টি নিশ্চিত করে মো. আশরাফ হোসেন জানান, সকাল সাতটার দিকে ভাঙ্গা বিশ্বরোড এলাকা থেকে পরিবহণে করে তারা রাজধানীতে পৌঁছান। এ সময় সংসদ ভবন এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

জানাজায় অংশগ্রহণের পর মো. আশরাফ হোসেন বলেন, শহীদ হাদির নির্মম মৃত্যুতে দেশের সর্বস্তরের মানুষ শোকাহত। তিনি শহীদ হাদির রুহের মাগফিরাত কামনা করে বলেন, তার রেখে যাওয়া আদর্শ ও সংগ্রামকে ঈমানি দায়িত্ব হিসেবে এগিয়ে নিতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতিকে ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়ার অঙ্গীকার নেওয়ার আহ্বান জানান তিনি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪