| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ থেকে বন্ধ চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ০৬:৪৪:২৬:পূর্বাহ্ন  |  ১৭৯৫৯৯৮ বার পঠিত
আজ থেকে বন্ধ চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার

রিপোর্টার্স২৪ ডেস্ক : নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কার কারণে চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার (আইভ্যাক) বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রবিবার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সেন্টারের সব কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছে ভারতীয় সহকারী হাইকমিশন।

রবিবার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভ্যাকের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রামের আইভ্যাক সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরো জানানো হয়, যেসব আবেদনকারীর ভিসার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের জন্য পরবর্তী সময় নতুন তারিখ ঘোষণা করা হবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪