| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ১৫:০৮:৩৪:অপরাহ্ন  |  ১০৭৫৭৬৬ বার পঠিত
ঝিনাইদহে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ শহরের ক্যাডেট কলেজ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তানভীর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত তানভীর পৌর এলাকার হামদহ মোল্লাপাড়ার আবুল বাশারের ছেলে।

শনিবার রাত ৮টার দিকে দ্রুত গতিতে স্পিডব্রেকার পার হতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে গেলে ঘটনাস্থলেই নিহত হন তানভীর। এ সময় আকাশ নামে তার এক বন্ধু আহত হন। আহত আকাশ সদর উপজেলার ঘোড়শাল গ্রামের আব্দুল মজিদের ছেলে।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, শনিবার রাত ৮টার দিকে বন্ধু আকাশকে নিয়ে ঘুরতে বের হন তানভীর।

তারা ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের ক্যাডেট কলেজ এলাকায় পৌঁছালে স্পিডব্রেকার পার হতে গিয়ে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই নিহত হন তানভীর।

তানভীরের খালা রোকেয়া খাতুন জানান, তানভীর অনার্সের ছাত্র ছিলেন। সে বিবাহিত ছিল এবং তার একটি শিশু সন্তান রয়েছে। এ বিষয়ে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪