| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে শহীদ মাসুদ রানার জানাজা ও দাফন সম্পন্ন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ১০:৩৩:২১:পূর্বাহ্ন  |  ১৮৪৫৯৫৫ বার পঠিত
নাটোরে শহীদ মাসুদ রানার জানাজা ও দাফন সম্পন্ন

নাটোর প্রতিনিধি: দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিহত শহীদ কর্পোরাল মাসুদ রানার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে লালপুর উপজেলার আরবাব ইউনিয়নের বোয়ালিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

জানাজা ও দাফনকালে সেনাবাহিনীর সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। এ সময় এলাকাবাসীসহ হাজারো মানুষের উপস্থিতিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

এর আগে দুপুরে করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হেলিকপ্টার যোগে মাসুদ রানার মরদেহ আনা হয়। পরে সেখান থেকে তার গ্রামের বাড়িতে নেওয়া হলে স্বজন ও শোকাহত জনতার আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুমের মরদেহ শেষবারের মতো দেখতে শত শত মানুষ ভিড় করেন।

উল্লেখ্য, সুদানে গত ১৩ ডিসেম্বর ড্রোন হামলায় শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে কর্পোরাল মাসুদ রানা প্রাণ হারান। তার মৃত্যুর খবরে গ্রামের বাড়িতে নেমে আসে শোকের ছায়া।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪