| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৪ ঘণ্টায় ২৩ লাখ ৬৮ হাজার টাকা তহবিল সংগ্রহ, জানালেন তাসনিম জারা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৩, ২০২৫ ইং | ১৫:০০:৪৭:অপরাহ্ন  |  ৯৭১৩৬৭ বার পঠিত
১৪ ঘণ্টায় ২৩ লাখ ৬৮ হাজার টাকা তহবিল সংগ্রহ, জানালেন তাসনিম জারা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. তাসনিম জারা জানিয়েছেন, নির্বাচনী তহবিল সংগ্রহের ১৪ ঘণ্টার মধ্যেই তিনি ২৩ লাখ ৬৮ হাজার টাকা সহযোগিতা পেয়েছেন, যা লক্ষ্যমাত্রার অর্ধেকেরও বেশি।

মঙ্গলবার(২৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে ডা. তাসনিম জারা লেখেন, মাত্র ১৪ ঘণ্টায় আপনারা ২৩ লাখ ৬৮ হাজার টাকা ডোনেট করেছেন, যা আমাদের ফান্ডরেইজিং লক্ষ্যমাত্রার অর্ধেকেরও বেশি। আপনাদের অকল্পনীয় সাড়া ও ভালোবাসায় আমরা অভিভূত।

তিনি জানান, তাদের মোট ফান্ডরেইজিং লক্ষ্যমাত্রা ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। এই লক্ষ্যমাত্রা পূর্ণ হলেই তহবিল সংগ্রহ কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

ডা. তাসনিম জারা আরও বলেন, একটি জরুরি আপডেট আমাদের বিকাশ অ্যাকাউন্টের লিমিট আজ রাত ২টার সময় শেষ হয়ে গেছে। যারা বিকাশে অনুদান পাঠাতে পারছেন না, তারা দয়া করে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ডোনেশন করবেন।

ফান্ডরেইজিংয়ের স্বচ্ছতা প্রসঙ্গে তিনি বলেন, শুরু থেকেই এই কার্যক্রম পূর্ণ স্বচ্ছতার সঙ্গে পরিচালনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সে অনুযায়ী নগদ অর্থ গ্রহণ করা হচ্ছে না; শুধুমাত্র বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অনুদান নেওয়া হচ্ছে, যাতে প্রতিটি লেনদেনের প্রামাণ্য রেকর্ড থাকে।

তিনি জানান, এখন পর্যন্ত কত টাকা কোন মাধ্যমে এসেছে, সে তথ্য নিয়মিতভাবে প্রকাশ করা হচ্ছে এবং এসব ডকুমেন্ট নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হবে, যাতে প্রয়োজনে যাচাই করা যায়। একই সঙ্গে কোন খাতে কত টাকা ব্যয় করা হবে, সেটিও স্পষ্টভাবে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪