| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রকাশ্যে কাপড় খুলে ফেললো ভক্তরা, কাঁদলেন অভিনেত্রী!

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৩, ২০২৫ ইং | ১৮:৩৯:০২:অপরাহ্ন  |  ১০৭১৫০৫ বার পঠিত
প্রকাশ্যে কাপড় খুলে ফেললো ভক্তরা, কাঁদলেন অভিনেত্রী!
ছবির ক্যাপশন: বলিউড অভিনেত্রী নিধি আগারওয়াল

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ভক্তদের হাতেই প্রকাশ্যে শারীরিক হেনস্তার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী নিধি আগারওয়াল। পর্যাপ্ত নিরাপত্তার অভাব ও ভিড়ের মধ্যে অসভ্য আচরণে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন তিনি।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠান শেষ করে বেরোনোর সময় ভক্তরা নিধিকে ঘিরে ধরেন। পছন্দের অভিনেত্রীর সঙ্গে সেলফি তোলা ও কাছে পৌঁছানোর চেষ্টায় একসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দেহরক্ষীরা কোনোমতে তাকে গাড়ির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও ভিড়ের ধাক্কাধাক্কিতে অভিনেত্রীকে চরম অস্বস্তিকর ও বিরক্ত দেখায়।

হায়দরাবাদের লুলু মলে আয়োজিত হয়েছিল দক্ষিণী সুপারস্টার প্রভাস অভিনীত নতুন সিনেমা ‘রাজা সাব’-এর গান ‘সাহানা সাহানা’-এর লঞ্চিং অনুষ্ঠান। সেখানেই হাজির ছিলেন সিনেমাটির অন্যতম অভিনেত্রী নিধি। অনুষ্ঠান শেষে এই ঘটনা ঘটে।

ভিডিওতে আরো দেখা যায়, নিজের শরীরের উপর অংশের কাপড় শক্ত করে ধরে রাখার চেষ্টা করছিলেন নিধি। কিন্তু ভক্তদের টানে তা বারবার নেমে যাচ্ছিল। অর্ধনগ্ন হয়ে যাচ্ছিলেন অভিনেত্রী। গাড়িতে ওঠার পর কাপড় ঠিক করতেও দেখা যায় তাকে। তার মুখে স্পষ্ট ভীতির ছাপ ফুটে ওঠেছিল; কান্নায় ভেঙে পড়তেও দেখা যায় অভিনেত্রীকে।

অনুষ্ঠানে বিপুল জনসমাগম সামলাতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় আয়োজকদের বিরুদ্ধেও আঙুল তুলেছেন অনেকে। ভিডিওটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের আচরণের বিরুদ্ধে শুরু হয় তীব্র সমালোচনা। এই ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করেছে বলে জানা গেছে।

মারুতি পরিচালিত ‘রাজা সাব’ হরর-কমেডি ঘরানার সিনেমা। এতে প্রভাসের বিপরীতে দেখা যাবে মালবিকা মোহনন ও নিধি আগারওয়ালকে। সিনেমাটি আসছে বছরের ৯ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪