| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৩, ২০২৫ ইং | ২২:৪৮:৪১:অপরাহ্ন  |  ৯৫৮৭০৭ বার পঠিত
দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: শহীদ শরিফ ওসমান হাদির লড়াই-সংগ্রামকে সারা দেশে ছড়িয়ে দিতে আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর দেশব্যাপী দেয়াল লিখন ও গ্রাফিতি কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত ‘শহীদি শপথ পাঠ’ অনুষ্ঠান শেষে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

তিনি জানান, কর্মসূচির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আব্দুল্লাহ আল জাবের বলেন, সোমবার (২২ ডিসেম্বর) ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী ২৬ ডিসেম্বর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। শহীদ ওসমান হাদিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা সম্ভব নয়। যারা তাকে হত্যা করেছে, তাদের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। ইনসাফ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে।

তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চ আশা করে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এসে এই আন্দোলনের সঙ্গে যুক্ত হবেন এবং সংহতি প্রকাশ করবেন।

অনুষ্ঠানে শহীদ শরিফ ওসমান হাদির মেঝ ভাই সরকারকে কঠোর সতর্কবার্তা দিয়ে বলেন, হত্যার বিচার না হলে একদিন সরকারকেও দেশ ছাড়তে বাধ্য হতে হবে। তার ভাষায়, জীবিত অবস্থার চেয়েও আজ শহীদ ওসমান হাদি অনেক বেশি শক্তিশালী। এই হত্যার দায় কোনোভাবেই সরকার এড়িয়ে যেতে পারবে না।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪