| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশে ফিরে তারেক রহমানের প্রথম গন্তব্য ‘মা’

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৪, ২০২৫ ইং | ১৪:০২:৫৯:অপরাহ্ন  |  ৩১৪৯৮২ বার পঠিত
দেশে ফিরে তারেক রহমানের প্রথম গন্তব্য ‘মা’
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে প্রথমেই তার মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে বেলা ১১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারেক রহমান। বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান।

এ বিষয়ে পরবর্তী কর্মসূচি ও বিস্তারিত তথ্য পর্যায়ক্রমে জানানো হবে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪