| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১২, ২০২৬ ইং | ১৯:১১:১৫:অপরাহ্ন  |  ১২২৬ বার পঠিত
৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

স্টাফ রিপোর্টার: সফটওয়্যার জটিলতায় ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক হয়ে আছে। কবে এই পরিস্থিতির উন্নতি হবে তা নির্দিষ্ট করে বলতে পারছে না নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

জানা গেছে, আঙ্গুলের ছাপের কোয়ালিটি কমে অন্যের সঙ্গে আঙ্গুলের ছাপ মিলে যাওয়াসহ বিভিন্ন কারণে এসব নাগরিকের এনআইডি লক অবস্থায় রয়েছে। এজন্য সফটওয়্যার উন্নয়নের কাজ করছে সংস্থাটি।

ইসি সচিব আখতার আহমেদ এ বিষয়ে বলেন, সফটওয়্যার তৈরির কাজ চলছে। এটি প্রস্তুত হলে উপজেলা পর্যায় থেকেই সমস্যার সমাধান মিলবে। বর্তমানে আমাদের কাছে যারা জানাচ্ছে তাদেরটা আনলক করে দিচ্ছি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪