| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এলডিপি ছেড়ে বিএনপিতে ড. রেদোয়ান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৪, ২০২৫ ইং | ১৪:১৬:১০:অপরাহ্ন  |  ৯৫০৫৭১ বার পঠিত
এলডিপি ছেড়ে বিএনপিতে ড. রেদোয়ান
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ডেস্ক: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার (২৪ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে কুমিল্লা-৭ আসন থেকে নির্বাচন করবেন।

এ সময় আরও জানানো হয়, জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজও বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি ঢাকা-১৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।

বিএনপিতে ড. রেদোয়ান আহমেদের যোগদানকে দলটির রাজনৈতিক শক্তি বৃদ্ধির অংশ হিসেবে দেখছেন দলীয় নেতারা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪