| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন ২৬ ডিসেম্বর

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৪, ২০২৫ ইং | ১৬:৩৭:৫৩:অপরাহ্ন  |  ৯৬২৩৩১ বার পঠিত
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন ২৬ ডিসেম্বর

সিনিয়র রিপোর্টার: আগামী শুক্রবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৫। দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে সারা দেশের সব সদস্য অংশগ্রহণ করবেন। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৬ ডিসেম্বর সকাল ৮টায় অর্থসহ পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হবে। সম্মেলনের উদ্বোধন ঘোষণা ও প্রারম্ভিক বক্তব্যের পর দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ অতিথি এবং বিশিষ্ট ইসলামিক স্কলারসহ অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে দুপুর ১টায় প্রথম অধিবেশন সমাপ্ত হবে। দুপুর ২টা থেকে সম্মেলনের সমাপনী অধিবেশন শুরু হবে।

এতে বলা হয়, সমাপনী অধিবেশনে কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন, সমাপনী বক্তব্য ও দোয়া-মোনাজাতের মাধ্যমে বার্ষিক সদস্য সম্মেলন-২০২৫ এর কার্যক্রম সমাপ্ত হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪