ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে শিক্ষার্থীদের মাদক সম্পর্কে সচেতন করতে অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা। প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ সুমিং কমপ্লেক্সে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায়।
অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্ল্যাহ কাজল সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও উপ পরিচালক উম্মে হাবিবা মীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন, জেলা কার্যালয়ের পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ, জেলা ক্রীড়া অফিসার আল-আমিনসহ অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রধান সাঁতার প্রশিক্ষক মোঃ আব্দুস সামাদ কাজল, বিভিন্ন মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রের পরিচালকবৃন্দ। সাঁতারে শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দও অংশগ্রহণ করেন।
মাদকবিরোধী এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি