| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাঙ্গাইলে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: Jul ০১, ২০২৬ ইং | ২০:১৬:৫৬:অপরাহ্ন  |  ৫৪৪ বার পঠিত
টাঙ্গাইলে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে শওকত মোল্লা (৫৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার সহবতপুর ইউনিয়নের নলসন্ধ্যা গ্রামের মৃত জয়েদ আলী মোল্লার ছেলে।

বুধবার (১ জুলাই) দুপুরে নাগরপুর থানা পুলিশ ওই ইউনিয়নের বিন্নাওঝা গ্রামের গাজী কবিরের পাটক্ষেত থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার নলসন্ধ্যা গ্রামের মৃত জয়েদ আলী মোল্লার ছেলে শওকত মোল্লার মরদেহ পাশের বিন্নাওঝা গ্রামের গাজী কবিরের পাটক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করে। পরে সংবাদ পেয়ে নাগরপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের চাচাতো ভাই আয়নাল মোল্লা জানান, গত ৩ দিন ধরে তার ভাই শওকত মোল্লা নিখোঁজ ছিলেন। বুধবার দুপুর ১টার দিকে বিন্নাওঝা গ্রামে একটি মরদেহ পাওয়ার খবর পেয়ে সেখানে গিয়ে তিনি তার ভাইয়ের মরদেহ দেখতে পান।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, এ ঘটনা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪