| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেসিই সেরা, রোনালদো কম কোথায়?

reporter
  • আপডেট টাইম: জুন ২৪, ২০২৬ ইং | ০৫:৩৩:৩০:পূর্বাহ্ন  |  ৪৭০ বার পঠিত
মেসিই সেরা, রোনালদো কম কোথায়?

স্পোর্টস ডেস্ক: চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। একদিকে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে জায়গা করে নিয়েছেন মেসি, অন্যদিকে বিশ্বকাপের ছয়টি ভিন্ন আসরে গোল করে নতুন নজির গড়েছেন রোনালদো। আর দুই কিংবদন্তিকে নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ওই ম্যাচে তিন গোল করে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেন তিনি। পরে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে নিজের বিশ্বকাপ গোলসংখ্যা ১৮-তে নিয়ে যান ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।

অন্যদিকে, উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল করে ইতিহাস গড়েন ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী পর্তুগিজ অধিনায়ক বিশ্বকাপের ছয়টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার হিসেবে নতুন রেকর্ড গড়েন। এর আগে সর্বোচ্চ পাঁচটি বিশ্বকাপে গোল করার কীর্তি ছিল মেসির দখলে। পরে একই ম্যাচে আরও একটি গোল করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১০-এ উন্নীত করেন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা।

এদিকে মেসির সাম্প্রতিক পারফরম্যান্সে মুগ্ধ ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। এক সংবাদ সম্মেলনে চার তারকার মধ্যে সেরার প্রশ্নে তিনি বলেন, অবশ্যই লিওনেল মেসি। তিনি বিশ্বের সেরা খেলোয়াড়। এরপর রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত ১৫ বছরের বেশি সময় ধরে মেসি সর্বোচ্চ পর্যায়ে নিজের অসাধারণ মান ধরে রেখেছে। তার শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে না।

এমবাপ্পে আরও বলেন, ব্যক্তিগত রেকর্ড বা শ্রেষ্ঠত্বের বিতর্কের চেয়ে তার কাছে বেশি গুরুত্বপূর্ণ দলের সাফল্য। বিশ্বকাপ জয়ের লক্ষ্যেই তিনি নিজের সর্বোচ্চটা উজাড় করে দিতে চান।

ফুটবল বিশ্বে মেসি-রোনালদো বিতর্ক বহুদিনের। তবে দুই কিংবদন্তির সঙ্গেই খেলা ও প্রতিদ্বন্দ্বিতা করার অভিজ্ঞতা থেকে এমবাপ্পে বরাবরই তাদের প্রতি গভীর শ্রদ্ধা দেখিয়ে এসেছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। মেসিকে বিশ্বের সেরা আখ্যা দিলেও পর্তুগিজ মহাতারকাকেও তিনি সর্বকালের অন্যতম সেরা হিসেবে মূল্যায়ন করেছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪